PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেগবতী নদীতে মিলল নিখোঁজ ট্রাক হেলপারে ‘র অর্ধগলিত মরদেহ উদ্ধার।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৫, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
| 5
Link Copied!

মোঃ জাহাঙ্গীর হোসেন,কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকা সংলগ্ন বেগবতী নদী থেকে রমজান আলী (৪৫) নামের নিখোঁজ এক ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিখোঁজের চারদিন পর আজ শনিবার (১৫ আগস্ট) সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।

ঘটনার বিবরণ ও উদ্ধার অভিযান

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ট্রাক হেলপার রমজান আলী গত চারদিন আগে হঠাৎ নিখোঁজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আজ শনিবার সকালের দিকে বিষয়খালী বাজার সংলগ্ন বেগবতী নদীর কচুরিপানার মধ্যে একটি মরদেহ আটকে থাকতে দেখে স্থানীরা পুলিশে খবর দেয়। পরবর্তীতে ঝিনাইদহ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত অবস্থায় মরদেহটি ডাঙ্গা থেকে উদ্ধার করে।স্বজনরা জানান, রমজান আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। অসাবধানতাবশত নদীতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্ট হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST