PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম রাজারহাটে কৃষিতে নতুন প্রযুক্তি টেকসই নিয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত 

দৈনিক গণআওয়াজ
মে ৫, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
| 10
Link Copied!

রতন কুমার রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কৃষিতে রূপান্তর, পুষ্টি নিশ্চিতকরণ আর উদ্যোক্তা তৈরি এই তিন লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে অনুষ্ঠিত হলো ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ নতুন প্রযুক্তি ও টেকসই কৃষি পদ্ধতি নিয়ে চাষিদের সচেতন করতে কৃষি অধিদপ্তরের এ আয়োজন সাড়া ফেলেছে রাজারহাটে,

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহু আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় ও অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মেহেদী হাসান। সভাপতিত্ব করেন রাজারহাটের ইউএনও তানজিলা তাসনিম।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ সাইফুন্নাহার সাথীর স্বাগত বক্তব্যের পর শুরু হয় কৃষক-কৃষাণীদের সঙ্গে খোলামেলা আলোচনা। পার্টনার প্রোগ্রামের লক্ষ্যই যেন এ আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে।

কৃষক জানান ,“আগে আমরা যা জানতাম না, আজকে এই কংগ্রেসে সেটা দেখতে পেলাম। নতুন বীজ, সারের ব্যবহার আমরা শিখতে পেরে ভালো লাগছে। এখন উৎপাদন বাড়বে বলেই আশা করি।”

উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। শেষে কৃষকদের হাতে প্রযুক্তি সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা কৃষি অধিদপ্তর জানান, পুষ্টিসমৃদ্ধ ফসল ও উদ্যোক্তা তৈরিতে এ ধরনের কংগ্রেস গরিব ও প্রান্তিক চাষিদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।

আরও পড়ুনঃ  নরসিংদী বেলাবোতে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST