PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: বগুড়ায় এনসিপি নেতা গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৫, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
| 18
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: বগুড়ায় এনসিপি নেতা গ্রেপ্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীর নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

‎পুলিশ জানায়, গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

‎পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট প্রকাশ করেন, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

‎এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তানভীরকে আটক করে।

‎বগুড়া জেলা ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, সাইবার সুরক্ষা আইনে মামলার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।

‎এ বিষয়ে গাজী সালাউদ্দিন তানভীর বা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  জাপার ১৭৫২ মনোনয়ন ফরম বিক্রি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST