PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দীর্ঘমেয়াদি চুক্তিতে চেলসিতে যোগ দিলেন ভ্যালেন্টিন বার্কো

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
| 5
Link Copied!

আকাশ দাশ সৈকত

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে দীর্ঘমেয়াদি চুক্তিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার তরুণ লেফটব্যাক ভ্যালেন্টিন বার্কো। ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে সাত বছরের চুক্তি করেছে লন্ডনের ক্লাবটি।

 

সদ্য সমাপ্ত বিশ্বকাপের পারফরম্যান্সের প্রভাব পড়েছে গ্রীষ্মকালীন দলবদলের বাজারেও। সেই ধারাবাহিকতায় ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে বার্কোকে দলে ভিড়িয়েছে চেলসি। নতুন ম্যানেজার জাবি আলোনসোর অধীনে তিনি ব্লুজদের সপ্তম নতুন সংযোজন।

 

ভ্যালেন্টিন বার্কোর ফুটবল ক্যারিয়ারের শুরু আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সে। ক্লাবটির একাডেমি থেকে উঠে এসে মাত্র ১৬ বছর বয়সেই সিনিয়র দলে অভিষেক হয় তার। বোকার জার্সিতে একাধিক শিরোপা জয়ের পর ২০২৪ সালে তিনি ইংলিশ ক্লাব ব্রাইটনে যোগ দেন।

 

ব্রাইটনে যোগ দেওয়ার পর প্রথমে ধারে স্ট্রাসবার্গে খেলতে যান বার্কো। সেখানে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে উয়েফা কনফারেন্স লিগে জায়গা করে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর এক বছর পর ফরাসি ক্লাবটি তাকে স্থায়ীভাবে দলে ভেড়ায়। স্ট্রাসবার্গের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৫৩টি ম্যাচ খেলেছেন।

 

এবার সেই স্ট্রাসবার্গ ছেড়ে দীর্ঘমেয়াদি চুক্তিতে চেলসিতে যোগ দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন এই আর্জেন্টাইন লেফটব্যাক।

আরও পড়ুনঃ  বাংলাদেশি ব্যাটার হিসেবে যে তালিকার শীর্ষে লিটন !
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST