PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

দৈনিক গণআওয়াজ
জুলাই ৩০, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
| 13
Link Copied!

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা দুটি মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩০ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দুই মামলায় জারি করা রুল নিষ্পত্তি করে তার জামিন মঞ্জুর করেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট তার মক্কেলকে জামিন দিয়েছেন।

আইনজীবী আরও বলেন, এর আগে আরও তিনটি মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিনাদেশ স্থগিত চেয়ে আবেদন করায় বিষয়টি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিচারিক আদালতে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST