PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কাজল চোখে শ্রাবণ মেঘ

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৬, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
| 46
Link Copied!
#কাজল চোখে শ্রাবণ মেঘ
শাহনাজ পারভীন মিতা
শ্রাবণের মেঘগুলি উড়ে এলো
শেষ বিকেলে দীঘল কালো চুল ছুঁয়ে,
বললো চুপিসারে ,চোখের জল
নিয়ে এসেছি মেঘের দেশ থেকে।
তুমি বলে আর কাঁদো না
চোখের জল শুকিয়ে গেছে!
আমি কান্না হয়ে এসেছি
শ্রাবণ ধারায়।
শিশির প্রভাত ,একলা দুপুর ,
বিষন্ন বিকেল ও দীর্ঘ কষ্ট রাত্রি,
বেজে চলবো অশ্রুজলে
রিমঝিম নুপুর ।
সে সুরে নেচে উঠবে ধরণী
সুর তাল লয়ে মগ্ন দিন যামিনী,
কাজল চোখে শ্রাবণ মেঘ
ঝরবে অবিরাম অনিঃশেষ প্রেম ।
শ্রাবণ মেঘ বিষন্ন তুমি
রিমঝিম ভিজবো আমি ।
আরও পড়ুনঃ  সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন ভাবনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST