
আকাশ দাশ সৈকত
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরলো স্পেন। তবে এই বিশ্বজয়ের পথে দারুণ এক কীর্তি গড়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। আন্তর্জাতিক ফুটবলে ইতালির টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার ঐতিহাসিক রেকর্ড ভেঙে নতুন এক ইতিহাস লিখলো রদ্রি-ইয়ামালরা।
সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছিল স্পেন। ২০২৪ সালের ২৬ মার্চ থেকে শুরু হওয়া স্পেনের অপরাজেয় যাত্রা থামেনি আর কোনো ম্যাচেই। এর আগে ২০১৮ সালের ১০ অক্টোবর থেকে ২০২১ সালের ৬ অক্টোবর পর্যন্ত টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ইতালি। এবার সেই রেকর্ডই নিজেদের করে নিল দে লা ফুয়েন্তের দল।
অপরাজিত থাকার এই অবিশ্বাস্য যাত্রায় স্পেন জয় পেয়েছে ৩১টি ম্যাচে, আর বাকি ১০টি ম্যাচ হয়েছে ড্র।


