PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৪, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
| 11
Link Copied!
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ‘কৃষি শ্রমিক সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুলসংখ্যক কৃষি শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ‘কৃষি শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাঃ মনিমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ গোলাম রব্বানী। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী, সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা আব্দুস সবুর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন পৌর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। সমাবেশে বক্তারা কৃষি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম রাব্বানী বলেন, “কৃষি শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে।” দেশের কৃষি উৎপাদন ও অর্থনীতিতে কৃষি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে তিনি তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষি শ্রমিকদের নিরাপদ ও উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি, ন্যায্য মজুরি প্রদান এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী বলেন, কৃষি শ্রমিকদের ন্যায্য পাওনা ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। দেশের কৃষি ও অর্থনীতির উন্নয়নে কৃষি শ্রমিকদের অবদান যথাযথভাবে মূল্যায়ন এবং তাদের কল্যাণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আরও পড়ুনঃ  বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST