PriyoKhobor-PNG
শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ফুটবলের উন্মাদনায় কুড়িগ্রাম জেলা টুর্নামেন্ট উদ্বোধন করলেন:- ত্রাণমন্ত্রীর

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ণ
| 9
Link Copied!

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

​কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬। বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থাকে ট্রাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে শুভসূচনা করেছে কুড়িগ্রাম সদর উপজেলা।​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াজগৎ এখন বিশ্বজুড়ে অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত।​বিশ্ব ফুটবলের উদাহরণ টেনে ত্রাণমন্ত্রী বলেন, “পৃথিবীর বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি ৮৬০ কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করেছেন। খেলাধুলা যে কত বড় অর্থনৈতিক ও পেশাগত সুযোগ তৈরি করতে পারে, এটি তারই প্রমাণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন, যাতে তরুণ প্রজন্ম খেলাধুলাকেই তাদের ভবিষ্যৎ হিসেবে বেছে নিতে পারে।”​

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খান ও সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।​উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। নির্ধারিত সময়ের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ৮-৭ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে কুড়িগ্রাম সদর উপজেলা।

​আয়োজকেরা জানিয়েছেন, তরুণদের ক্রীড়ামুখী করতে ও স্থানীয় ফুটবলকে পুনরুজ্জীবিত করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে জেলার ৯টি উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভা ক্রীড়া সংস্থাসহ মোট ১০টি দল অংশগ্রহণ করছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST