PriyoKhobor-PNG
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

যশোরের বাঘারপাড়ার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ স্কুলছাত্রী

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর
জুলাই ১২, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
| 20
Link Copied!

যশোরের বাঘারপাড়ার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ স্কুলছাত্রী, এক সপ্তাহে মেলেনি সন্ধান

যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর এলাকার ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।নিখোঁজ শিক্ষার্থীর নাম উম্মে তাফান্নুম ঐশিতা (১৪)। তিনি চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর গ্রামের মো. ইকবাল হোসেনের মেয়ে।পরিবারের সদস্যরা জানান, গত ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে ঐশিতা পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে পরে জানা যায়, সে স্কুলে পৌঁছায়নি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সে আর বাড়িতেও ফিরে আসেনি।স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তারা দ্রুত ঐশিতাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।ঐশিতার সন্ধান পেলে তার পিতা মো. ইকবাল হোসেনের মোবাইল নম্বর ০১৭২৮-১২৫৪৯৪-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  কয়রায় মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST