PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত 

দৈনিক গণআওয়াজ
মে ১৩, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
| 84
Link Copied!

অধ্যাপক এবিএম আদেল মুকুলঃ

আগুনকে যে ভয় করে ,সে আগুনকে ব্যবহার করতে পারে না । শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উৎসব এবং নতুনতারা ২৩২তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ১১ মে, সোমবার, সন্ধ্যা ৭ টা, নতুনতারা ভবন খুলনায় কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। প্রধান আলোচক ছিলেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক তাসরিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু, কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন, নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল ও নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান স্মৃতি রেখা বিশ্বাস । পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরহাদ কাদির, সরদার আব্দুল আজিজ, শেখ মোঃ সামসুদ্দোহা বাঙালি, শেখ এম জাহের ডাবলু, মোঃ আকরাম হোসেন মল্লিক, মোঃ রহমত আলী, আসাদুজ্জামান মিলন, কামরুল হাসান মৃধা, শেখ গোলাম রসুল খোকন, পার্থ সারথি সেন, মফিদুল ইসলাম, এ্যাডঃ মেহেদী ইনছার, নাহিদ সুলতানা, মোহাম্মদ রাকিব হাসান, প্রীতিলতা বিশ্বাস প্রমূখ।

অনুষ্ঠানে শেখ এম জাহের ডাবলু এর তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক নতুনতারা এর মফস্বল সম্পাদক হিসাবে ফরহাদ কাদির কে মনোনীত করা হয় এবং পরিচয় পত্র আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST