PriyoKhobor-PNG
সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শাজাহানপুর মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার দাখিল- পরীক্ষার্থীদের বিদায়

Editor-2
এপ্রিল ১৫, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
| 12
Link Copied!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় অবস্থিত মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার দাখিল-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল বাছেদ রঞ্জু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মোহসিন আলী, মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব সুলতান আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মাসুম এবং মানিকদিপা কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবক মনিরুজ্জামান মজনু।
এ সময় আড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে জানানো হয়, এ বছর দাখিল-২০২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসা থেকে মোট ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  যশোরে যুবদলের সংবাদ সম্মেলন: অপপ্রচারের প্রতিবাদ ও সহযোগিতা কামনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST