PriyoKhobor-PNG
সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, টাকাসহ গ্রেপ্তার ৬

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৭, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
| 60
Link Copied!

 এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ১৬ অক্টোবর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের চকসুত্রাপুর চামড়ার গুদাম লেন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জুয়ার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার (১৭ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।‎

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই আরিফের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়।‎স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসত বলে অভিযোগ রয়েছে। তবে দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চলার পর হঠাৎ পুলিশের অভিযান পরিচালনার পেছনে কী কারণ ছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলেও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।‎এদিকে, অভিযানে গ্রেপ্তার ছয়জনের নাম-পরিচয় এবং যে বাড়িতে জুয়ার আসর বসেছিল, তার মালিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

‎দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলার অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট বাড়ির মালিকের পরিচয়, জুয়ার সঙ্গে তাঁর সম্পৃক্ততা এবং এ বিষয়ে আগে কোনো অভিযোগ ছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।
‎

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST