PriyoKhobor-PNG
শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক

দৈনিক গণআওয়াজ
জুলাই ৩০, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ
| 7
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, স্টাফ রিপোর্টার 

গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮৮ বস্তা জিরানী (মোট ২,২০০ কেজি) জব্দ করা হয়েছে। এ ঘটনায় আতিক ও শাহজালাল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জব্দকৃত জিরানী উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব জিরানী আসল জিরার সঙ্গে মিশিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

তদন্তে আরও জানা যায়, এ চক্রের মূল হোতা বগুড়ার শাহিন।

তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আতিক ও শাহজালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়ার আদমদীঘিতে ১২ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST