PriyoKhobor-PNG
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ: ‘দেশের সবচেয়ে বড় সংকট কর্মসংস্থান’

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৫, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ
| 22
Link Copied!

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।

যশোরের বাঘারপাড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় বক্তব্য রেখেছেন দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট এলাকায় অনুষ্ঠিত এ পথসভায় তিনি দেশের কর্মসংস্থান, চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে বক্তব্য দেন।বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের অন্যতম বড় সংকট হলো কর্মসংস্থান। তিনি দাবি করেন, বিএনপি সরকার নির্বাচনের আগে পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। বরং কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ভোটের পর নির্বাচনের ফলাফল চুরি করেছে।হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে জবাবদিহি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা জরুরি। তিনি এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে একটি জবাবদিহিমূলক, গণমুখী ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ সভায় অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা ইয়াহিয়া জিসান।

আরও পড়ুনঃ  শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST