PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দেশের হাট-বাজারে ‘ক্যামেরা ও মোবাইল সন্ত্রাস’ অতিষ্ঠ জনজীবন

দৈনিক গণআওয়াজ
জুলাই ৩, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
| 63
Link Copied!

বাংলাদেশের জনপদে বর্তমানে এক নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে তথাকথিত ‘মোবাইল ও ক্যামেরা সন্ত্রাস’। হাতে স্মার্টফোন বা বুম, আর গলায় অখ্যাত বা ভুয়া প্রেসকার্ড ঝুলিয়ে একদল ভবঘুরে ও অশিক্ষিত ব্যক্তি সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি ও হয়রানি করাকে পেশা বানিয়ে নিয়েছে। সাংবাদিকতার নীতি-নৈতিকতা সম্পর্কে নূন্যতম ধারণা না থাকা এই নব্য ‘সাংবাদিকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ আজ সাধারণ মানুষ।

এই সকল অশিক্ষিত, টোকাই, বেকার ভবঘুরেদের জন্যে সাংবাদিকদের দেখলে মানুষ বলে খোপধরা পার্টি। চলমান ঘটনার বাইরে একজন সাংবাদিকের ভূমিকা কি? সাংবাদিকের কাজ কি সেটাই তারা জানে না। মাস্তানি, গুন্ডামী, গালাগাল, হুমকি, জিম্মি, নেতার দালালী ভিক্ষাবৃত্তিকেই তারা সাংবাদিকতা বলে চালিয়ে দিচ্ছে। আর যেহেতু এই সকল টোকাইদের কাজ কর্মনেই ঘুরে ঘুরে ধান্দা করতে হবে, তাই জনগণ তাদেরকে নিয়মিত দেখেন আর ভাবেন সাংবাদিক বুঝি এই রকমি হয়।

সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। একজন প্রকৃত সাংবাদিকের কাজ হলো সমাজের অসংগতি তুলে ধরা এবং নিরপেক্ষ তথ্য পরিবেশন করা। অথচ এই ‘বুম-সর্বস্ব’ চাঁদাবাজরা ক্যামেরা হাতে সাধারণ মানুষকে হয়রানি করাকেই তাদের মূল লক্ষ্য করে নিয়েছে। অনুসন্ধানে দেখা যায়, এদের অধিকাংশেরই সাংবাদিকতার তাত্ত্বিক জ্ঞান তো দূরের কথা, কোনো মানসম্মত গণমাধ্যমে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশের নূন্যতম যোগ্যতাও নেই। ফায়দা লোটার উদ্দেশ্যেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে পুঁজি করে যাকে-তাকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও প্রচার করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, ক্যামেরার ভয় দেখিয়ে এরা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করছে। এদের ভয়ে অনেক সময় মানুষ প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ক্যামেরা বা মোবাইল হাতে কাউকে দেখলেই সাধারণ মানুষ এখন আতঙ্কিত হয়ে পড়ছে। সাংবাদিকতার মতো মহৎ পেশা আজ এই অসাধু চক্রের কর্মকাণ্ডের কারণে জনমনে প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, এদের কর্মকাণ্ড সাংবাদিকতার পবিত্রতা ক্ষুণ্ণ করছে। সাংবাদিকতার কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান বা পেশাগত মানদণ্ড না থাকা সত্ত্বেও কীভাবে তারা অবাধে এই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সারাদেশে সাংবাদিক সমাজের ভাবমূর্তি রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অসাধু, চাঁদাবাজ ও ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সচেতন নাগরিক সমাজের জোর দাবি, অবিলম্বে এই ক্যামেরা ও মোবাইল সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করে সাংবাদিকতার শুদ্ধাচার ফিরিয়ে আনা হোক।

বিঃদ্রঃ সাবধান হয়ে যান হে সাধুরা। মাঠে এখনো আছে আপনাদের বাপেরা। খুব দ্রুতই এই বিষয়ে ধামাকায় নতুন করে আবার ঝাকিয়ে উঠবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  আত্মত্যাগের অমর উপাখ্যান ও রাষ্ট্রীয় স্বীকৃতি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST