PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ৭০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

দৈনিক গণআওয়াজ
জুন ২২, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
| 108
Link Copied!

  এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া মহানগরের চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকা থেকে ৭০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২২ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বগুড়া মহানগরের চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকা থেকে ৭০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাসুদ (৩০), পিতা মৃত গেল্লা, হোসেনপুর, গাবতলী; মানিক (৩৫), পিতা মৃত ইয়াছিন, মধ্য মারছেও, গাবতলী; এবং ফারুক (৩০), পিতা মৃত লোকমান মণ্ডল, রহমাননগর, বগুড়া।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দোষ স্বীকারের ভিত্তিতে প্রত্যেক আসামিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  গত ২৪ ঘণ্টায় ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার- ৪৮০
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST