PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
| 174
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) এর একটি বিশেষ অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামী রেজাউল করিম রিয়াদ (২৯) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম রিয়াদ বগুড়া সদর থানার রহমাননগর ক্যাডেট মাদ্রাসা এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। বুধবার (৬ মে ২০২৬) দিবাগত রাতে আনুমানিক ১টা ১৫ মিনিটে শহরের ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পেছনে অবস্থিত আলহাজ্ব ভিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি জিআর নং-২১২/২৫ (বগুড়া), প্রসেস নং-১৪০০/২৬, তারিখ ১৯/০২/২০২৬ এর একটি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় র‍্যাব-১২ এর একটি চৌকস দল।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

আরও পড়ুনঃ  ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‎
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST