PriyoKhobor-PNG
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎দুর্গাপুরে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
জুন ২১, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
| 57
Link Copied!

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

 

রাজশাহী দুর্গাপুরে বিদ্যুতের মেইন লাইন থেকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক শ্রমিকের। আজ (২১ জুন) রবিবার দুপুরে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিলে জল মোটরে সংযোগ দিয়ে পুকুরে পানি সেচ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

‎নিহত ওই শ্রমিকের নাম জাহাঙ্গীর আলম (৩২)। সে চুক্তিভিত্তিক শরীফ ডাক্তার নামের এক পল্লি চিকিৎসকের পুকুর দেখা শোনা করতেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, যুগিশো আঙরার বিলে একটি পুকুরে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লিবিদ্যুৎ। ওই লাইন থেকে বিভিন্ন পুকুরের বিদ্যুৎ সংযোগ টেনে অনেকেই জলমোটর দিয়ে পুকুরে পানি সেচের কাজ চালায়।

‎রবিবার দুপুরে শরিফ ডাক্তার নামের এক ব্যক্তির পুকুরে মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে জল মোটরের সাহায্যে পুকুর পানি সেচ দিচ্ছিলেন শ্রমিক জাহাঙ্গীর। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তিনি।

‎দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ওই শ্রমিকের শরীর ভেজা ছিল। বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হাতের আঙুল সকেটের ভিতর গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। ওসি বলেন, পরিবারের কোন অভিযোগ নেই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST