PriyoKhobor-PNG
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা কমিটির উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা

দৈনিক গণআওয়াজ
জুন ২১, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ
| 30
Link Copied!

খুলনা প্রতিনিধি:

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন (রেজি: এস-১৪৫১৭) এর খুলনা জেলা কমিটির উপদেষ্টা শেখ জাহিদুল ইসলাম-এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২০ জুন) মাগরিবের নামাজের পর খুলনা নগরীর গোয়ালখালী ক্লাব মোড়ে এক চা-আড্ডার পরিবেশে অনুষ্ঠিত এ সভায় ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম, উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এ সময় উপদেষ্টা শেখ জাহিদুল ইসলাম কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক তালুকদার রুমিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। আমি জেলা কমিটির সদস্যদের নিয়ে সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

 

সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা কমিটির সভাপতি এস. এম. শামীম, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া তুহিন, সাংগঠনিক সম্পাদক রাজিব হুমায়ন, অর্থ সম্পাদক সরদার সাইদী হাসান বাবু, সমাজকল্যাণ সম্পাদক বদরুজ্জামান খাকী এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

 

সভায় বক্তারা সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  দৈনিক গণআওয়াজ পত্রিকার পাঠক, শুভানুধ্যায়ী ও সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন সম্পাদক এস আর নিরব
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST