PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ায় রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন সভাপতি সৈয়দ আবুল কাসেম সাধারণ সম্পাদক আবিদ আজাদ 

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৫, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ
| 9
Link Copied!

দিঘলিয়া প্রতিনিধি।।

দিঘলিয়ায় রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন হয়েছে। গতকাল শনিবার(৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার ষ্টার ২গেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ৮ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।

 

দৈনিক আমার একুশ পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি সৈয়দ আবুল কাসেমকে সভাপতি ও দৈনিক প্রবর্তনের দিঘলিয়া প্রতিনিধি আবিদ আজাদকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৮সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি পদে দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের দিঘলিয়া প্রতিনিধি সৌমিত্র দত্ত, কোষাধ্যক্ষ দৈনিক আজকের কন্ঠস্বরের দিঘলিয়া প্রতিনিধি অলোক বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক দৈনিক বাংলার খবর দিঘলিয়া প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার দিঘলিয়া প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন, নির্বাহী সদস্য দৈনিক চৌকসের দিঘলিয়া প্রতিনিধি মোঃ মিলন হোসেন ও খুলনা সংবাদ এর দিঘলিয়া প্রতিনিধি

আব্দুল্লাহ আল হিসানকে সদস্য করে আগামী এক বছরের মেয়াদে এ কমিটি গঠিত হয়।

 

এসময় নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, খুলনা জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এ্যাড. মোঃ মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার মোঃ মাকসুদুল ইসলাম, সেনহাটি ইউপি সদস্য শেখ আশরাফ আলী।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম ফরহাদ কাদির, মেহেদী হাসান, সাংবাদিক ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, এস এম শামীম, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন, ডাঃ মোঃ হুমায়ুন কবির, সরদার জিয়াউল হক, মোঃ মতিয়ার রহমান বিশ্বাস, মোঃ আসাদ মোল্যা, মোঃ মিলন হোসেন সহ উপস্থিত ছিলেন এলাকার রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST