PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ায় গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

দৈনিক গণআওয়াজ
জুন ১৯, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ
| 33
Link Copied!

 

দিঘলিয়া প্রতিনিধি।।
খুলনার দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম এলাকায় এলাকাবাসীর সহযোগিতায় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে হাজীগ্রাম এলাকার সাদি খামারীর ছেলে আনারুল খামারী (৩৫) এবং তার সহযোগী ইমান মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩৮)-কে সন্দেহজনক অবস্থায় আটক করেন এলাকাবাসী। পরে বিষয়টি দিঘলিয়া থানা পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় হাজীগ্রাম বেলেঘাট এলাকার তাদের বাড়ির পাশের একটি মাঠ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম বলেন, “মাদকবিরোধী অভিযানে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর সচেতনতা ও সহযোগিতার কারণেই মাদক উদ্ধার এবং অভিযুক্তদের আটক করা সম্ভব হয়েছে।” তিনি এ কাজে সহযোগিতা করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST