PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া কাহালুতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৩, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
| 16
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।‎সোমবার (১২ অক্টোবর) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
‎‎অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃতরা হলেন, কাহালু উপজেলার বড় পুকুরিয়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (৪০) এবং বিটসোনাই এলাকার মো. ফজলু প্রামাণিকের ছেলে মো. শাকিল আহমেদ (২৫)। তাঁদের কাছ থেকে মোট ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।‎অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে একজনকে ছয় মাসের এবং অপরজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি একজনকে ১০০ টাকা এবং অন্যজনকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রমের মাধ্যমে এলাকায় মাদকের অপব্যবহার প্রতিরোধ এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতার বিষয়টি উঠে এসেছে।

আরও পড়ুনঃ  মধুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST