PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁয় মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার-১

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৩, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
| 15
Link Copied!

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭. ৫০ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।​মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭-৩০ ঘটিকার সময় নিয়ামতপুর থানা এলাকার ৬নং রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন পুলিশ।​পুলিশ সূত্রানুযায়ী জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। এক গোপন সংবাদের ভিত্তিতে দলটি নিমদিঘী গ্রামের ওই বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৭. ৫০ কেজি গাঁজা এবং ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ।পুলিশ সূত্রানুযায়ী জানা যায়, ​গ্রেপ্তারকৃত আসামী ইসাহাক আলী (৬৭) নিয়ামতপুর উপজেলার নিমদিঘী গ্রামের মৃত ইসরাইলের ছেলে।​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী স্বীকার করে বলেন, সে দীর্ঘদিন ধরে এসব অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে বিক্রি করে আসছিল।

​এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ  চুয়াডাঙ্গায় কুড়ুলগাছি'র চাকুলিয়ায়- হাঁস চুরির অপরাধে স্বামী- স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST