PriyoKhobor-PNG
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
জুন ১৮, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
| 39
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধিঃ

 

“ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয় দিনে দিনে বড় হয়” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহষ্পতিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪ টায় পটুয়াখালী ব্যায়ামাগারে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয় পটুয়াখালীর যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

 

 

অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে ও শিক্ষিকা সোনামনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর সিকদার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) কিশোর রায়, পটুয়াখালী পৌরসভার প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুদ উল আলম, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুল জান্নাত, পটুয়াখালী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, উদ্যোক্তা সেহরিশ হ্যান্ডিক্রাফট এর স্বত্ত্বাধিকারী শামীম চৌধুরী।

 

 

এ মেলায় জেলা কারাগার, সেহরিশ হ্যান্ডিক্রাফট, মেসার্স এন এস.টি কনক্রীট হলো ব্লক এন্ড টাইলস, উষা এগ্রো এন্ড অটো ব্রিকস, মা মৃৎ শিল্প, আলপথ, মেহরাব অর্নামেন্টাল ফিশ, মুক্তা জোন সহ ৪০ টি স্টলের মধ্যমে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এ মেলা চলবে ২৭ জুন। প্রতিদিন সকাল ৯ টা থেকপ রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে বলে বিসিক পটুয়াখালীর সহকারী মহা ব্যাবস্থাপক আলমগীর সিকদার। #

আরও পড়ুনঃ  চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে বরণ ও প্রথমসভা অনুষ্ঠিত। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST