PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না’

দৈনিক গণআওয়াজ
জুন ১৪, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
| 36
Link Copied!

 

আকাশ দাশ সৈকত

মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চিরচেনা সাম্বা ফুটবলের ছন্দ হারিয়ে নিজেদের খোঁজা সেলেসাওদের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই ভক্তদের হতাশ করেছে। তবে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মনে করিয়ে দিয়েছেন— বিশ্বকাপের এই লড়াইটা দীর্ঘ, প্রথম ম্যাচেই বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয়ে যায় না।

 

দীর্ঘ ২৪ বছরের শিরোপা খরা কাটাতে এবার ‘হেক্সা’ মিশনের দায়িত্ব দেওয়া হয়েছে ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তিকে। তবে তাঁর অধীনে প্রথম ম্যাচে নিজেদের চেনা রূপের ধারেকাছেও ছিল না ব্রাজিল। ম্যাচ শেষে আনচেলত্তি নিজেই স্বীকার করেছেন, প্রথমার্ধে দলের খেলায় একেবারেই সন্তুষ্ট ছিলেন না তিনি।

 

কার্লো আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধের খেলাটা আমাদের গভীরভাবে মূল্যায়ন করতে হবে। দল ভালো খেলেনি, মাঠের ভারসাম্যেও সমস্যা ছিল। আমরা অপ্রয়োজনীয় ফাউল করেছি এবং বারবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছি। এই জায়গাগুলোতে দ্রুত উন্নতি করতে হবে।’

 

অবশ্য দ্বিতীয়োর্ধের খেলায় কিছুটা উন্নতি লক্ষ্য করেছেন কোচ। তাঁর ভাষ্য, ‘দ্বিতীয়ার্ধে আমরা ছন্দ ফিরে পেয়েছি, তাই আত্মবিশ্বাস হারানো চলবে না। প্রথম ম্যাচের পরেই দল নিখুঁত হয়ে যাবে—এমনটা ভাবা ভুল। ফল যা হয়েছে তা আমাদের মেনে নিতে হবে, এটা মোটেও খুব খারাপ নয়। পরের ম্যাচে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। মনে রাখতে হবে, বিশ্বকাপ তো আর প্রথম ম্যাচেই জেতা যায় না!

আরও পড়ুনঃ  হঠাত করে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST