PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঢাকায় খেলতে পারে ব্রাজিল, সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ!

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৪, ২০২৬ ১:০০ অপরাহ্ণ
| 26
Link Copied!

 

আকাশ দাশ সৈকত
ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে ঢাকায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গুঞ্জন রয়েছে, কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর ঢাকায় আরও একটি প্রীতি ম্যাচে মাঠে নামতে পারে ভিনিসিয়ুস-রাফিনহারা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচের ভেন্যু পরিদর্শন করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল। কলকাতা সফরের পর ব্রাজিল যাওয়ার পথে আকস্মিক ঢাকায় আসেন দেশটির ফেডারেশনের পাঁচ কর্মকর্তা। তারা আজ বিকেলে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন।ব্রাজিলের প্রতিনিধি দলের পরিদর্শন শেষে ইকবাল সাংবাদিকদের বলেন, “তারা বাংলাদেশে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ম্যাচ খেলতে চায়। এমনকি বাংলাদেশের বিপক্ষেও খেলার আগ্রহ রয়েছে।”৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল ঢাকায় অনুশীলন করবে কি না—এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, “তারা এ বিষয়ে কিছু বলেনি। মাঠ ও স্টেডিয়ামের পরিবেশ দেখে তারা তাদের ফেডারেশনকে জানাবে। প্রয়োজনে মাঠ আরও প্রস্তুত হলে তারা আবারও আসতে চেয়েছে।”

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবকিছু ঠিক থাকলে এরপর ৬ অক্টোবর ঢাকায় আরও একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ  ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST