PriyoKhobor-PNG
সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৩, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ণ
| 19
Link Copied!

 

মোঃ সোহেল রানা রাজশাহী

২২ জুলাই বিকেল ৩টায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব মো: মিজানুর রহমান মিনু, এমপি মহোদয়। সভাপতিত্ব করেন জনাব কাজী শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন; রাজশাহী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার; রাজশাহী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম; রাজশাহী-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সাঈদ চাঁদ; রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মো: ইউসুফ আলী; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির; রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো; মাহফুজুর রহমান রিটন; রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান জনাব মো: আবুল কালাম আজাদ সুইট; জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং মহানগর বিএনপির সভাপতি জনাব মামুনুর রশিদ মামুন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন

আরও পড়ুনঃ  ক্রিকেটঃ হাসানের তাণ্ডবের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST