PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৫, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
| 22
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মাটিডালী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মশিউর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান তুহিন এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ বাবু।মাটিডালী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলিমের আমন্ত্রণে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, বগুড়া মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন রাজু, সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাধীন ও গোলাম মোস্তফা, সাবেক সিনিয়র সহ-সভাপতি আঃ বাসেত, সহ-সভাপতি মোঃ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক মাফুজার রহমান, আলহাজ্ব আবু জাফর ও নজরুল ইসলাম।এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST