PriyoKhobor-PNG
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া সেমিপাকা বহুবিধ মার্কেটে অগ্নিনির্বাপক সিলিন্ডার ও সিসি ক্যামেরার শুভ উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
জুন ১৩, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
| 105
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়া সেমিপাকা বহুবিধ মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নিনির্বাপক সিলিন্ডার স্থাপন এবং আধুনিক সিসি ক্যামেরা নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নিরাপত্তা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল হাসান রানু।

‎বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত এবং বগুড়া ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ-এর বাস্তবায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটি বৃহৎ বাণিজ্যিক মার্কেটে অগ্নি নিরাপত্তা ও সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই উদ্যোগ ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মোঃ আলহাজ্ব মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ এরশাদুল বারী এরশাদ, অর্থ সম্পাদক মোঃ নাজমুল হক সোহেল, সদস্য আঃ রহিম রানা ও আঃ রহিম আকন্দ। এছাড়াও মার্কেট পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও লিয়াকত হোসেন লিউলিন, সাধারণ সম্পাদক মোঃ কায়েস শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শরিফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আমানুল্লাহ বাবু, সহ-দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ আলিফ মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রোকনুজ্জামান এবং সদস্য মোঃ আফজাল, মোঃ জাহাঙ্গীর আলম ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

‎জানা যায়, বর্তমান পরিচালনা কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কেটের একশতাধিক দোকানঘরের বিভিন্ন সমস্যা সমাধান, মার্কেটজুড়ে ৪০টি সিসি ক্যামেরা স্থাপন, কয়েকটি প্রধান গেট নির্মাণ এবং অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে মার্কেটে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজ চলমান রয়েছে।

‎মার্কেটের সাধারণ ব্যবসায়ীদের অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিনির্বাপক সিলিন্ডার স্থাপন করা হয়েছে। ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালুর ফলে মার্কেটের সার্বিক পরিবেশ আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে।

‎এসময় আরও উপস্থিত ছিলেন মার্কেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মমিন, অফিস সহকারী মোঃ রিংকু শেখ ও মোঃ মাছুদ রানা, ব্যবসায়ী মোঃ সাজ্জাদ হোসেন, জাকির, জিয়া, নান্নু, রাব্বি, আমির, শাহ-আলম, রাশেদ, মামুনসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী ও সুধীজন।

‎অনুষ্ঠান শেষে মার্কেটের উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

‎

আরও পড়ুনঃ  জীবননগরের গয়েশপুরে হেনতার মোড়ে জলাবদ্ধতা নিরসনে জামায়াত ইসলামীর উদ্যোগে রাস্তায় গুটকা প্রদান।

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST