PriyoKhobor-PNG
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে-এমপি আলতাফ হোসেন চৌধুরী

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৭, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
| 10
Link Copied!
মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ,পটুয়াখালী প্রতিনিধিঃ
জামিয়া আশরাফিয়া মাদানিয়া পটুয়াখালীর কৃতি ছাত্রদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত।শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় জামিয়া আশরাফিয়া মাদানিয়া প্রাঙ্গনে জামিয়া মাদানিয়া পটুয়াখালীর সভাপতি ও পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ মোঃ জিয়াউল করিম এর সভাপতিত্বে ও মুহাদ্দিস মুফতী আবুল বাশার কাসেমীর সঞ্চালনায় কৃতি ছাত্রদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী – ০১ আসনের সাংসদ সাবেক স্বরাস্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন জামিয়া আশরাফিয়া মাদানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সেক্রেটারী শায়খুল হাদীস মাওলানা মোঃ আব্দুল হক কাওসারী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজবাদ মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের প্রধান পরিচালক মাওঃ উবায়দুর রহমান খান,সহ-সভাপতি শাইখুল হাদীস মাওলানা শেখ মুজিবুর রহমান।উদ্বোধনী বক্তৃতা করেন – মাওলানা মোঃ মোতাহার উদ্দিন। আলোচনা করেন মাওলানা শাব্বির আহমাদ, মাওঃ মুফতী আবু জাফর, শফিকুল ইসলাম তাহসিন, আলহাজ্ব মোঃ আশরাফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল হোসেন মৃধা প্রমুখ।অনুষ্ঠানে চলতি বছরের বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড এর কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ বিভাগে ২য় ও ৩য় এবং কিতাব বিভাগে ১১ ও ১৫ তম স্থানসহ ২১ জন এবং ৩৭ জন মুমতায এ প্লাস অর্জনকারী কৃতি ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরীসহ অতিথিবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেছেন, বর্তমান সরকার দেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে বাজেটে শিক্ষাখাতে বেশী বরাদ্দ রেখেছে।
কারিগরী ও সাধারন শিক্ষার পাশাপাশি কওমী শিক্ষায়ও সরকার গুরুত্ব দিয়েছে।সভায় প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী এমপি, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পালনের জন্য মন্ডপ সমূহে পাহারা দেয়ারজন্য দলীয় নেতা-কর্মীসহ শান্তিকামী জনগণের প্রতি আহবান জানিয়েছেন।সভায় এমপি আলতাফ হোসেন চৌধুরী মাদরাসা ও মাদরাসার মসজিদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন বলে মাদরাসার কর্তৃপক্ষদেরকে আশ্বাস দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীসহ মাদরাসার সাত শতাধিক ছাত্র এবং অভভাবক এবং স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।শেষে কৃতী ছাত্রদেরসহ সকলের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের প্রধান পরিচালক মাওঃ উবায়দুর রহমান খান।
আরও পড়ুনঃ  হিলিতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST