PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শরীফুল আলমের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক গণআওয়াজ
জুন ৯, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
| 105
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, ভৈরব-কুলিয়ারচর আসনের লক্ষাধিক ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বর্তমান সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে পুরোনো, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ।

এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, জননেতা শরীফুল আলমের দীর্ঘ রাজনৈতিক জীবনের অর্জন, ত্যাগ, সংগ্রাম ও গণমানুষের প্রতি দায়বদ্ধতাকে ম্লান করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পুরোনো ও ভিত্তিহীন অভিযোগ নতুন করে প্রচার করছে। এসব অপপ্রচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, জনগণের ভোটে বিপুল সমর্থনে নির্বাচিত এই জনপ্রিয় নেতার প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা দিন দিন আরও সুদৃঢ় হয়েছে। তাঁর নেতৃত্ব, সততা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড কিশোরগঞ্জসহ দেশের মানুষের কাছে সুপরিচিত। তাই অপপ্রচার, মিথ্যাচার ও গুজব ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো অপচেষ্টাই সফল হবে না।

বিবৃতিতে আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ বলেন, “সত্যকে আড়াল করা যায় না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। জনগণ সবসময় সত্যের পক্ষে থাকে এবং অপপ্রচারকারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, জননেতা শরীফুল আলমের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন, আস্থা ও ভালোবাসা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সকল ষড়যন্ত্র জনগণের রায়ে পরাজিত হবে।

আরও পড়ুনঃ  মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST