PriyoKhobor-PNG
সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কক্সবাজারে বিজিবির পৃথক দুই অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

দৈনিক গণআওয়াজ
জুন ৭, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
| 16
Link Copied!

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারে মাদকবিরোধী পৃথক দুই অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৩ নারী ও ১ পুরুষসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা তল্লাশি করে তিন নারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— জোবায়দা (৪০), তইয়েবা (৪০) ও রাজিমা (৫০)। তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ এর বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অসুস্থ বলে দাবি করলেও বিস্তারিত তল্লাশিতে তাদের শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

অন্যদিকে একই দিনে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টে পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে আরও ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি সৈয়দ হোসেন (৩৩), উখিয়ার জালিয়াপালং এলাকার বাসিন্দা। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে তার হেফাজত থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি বাটনফোন জব্দ করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এবং রামু ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাকীব খান পৃথকভাবে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুনঃ  সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সক্রিয় সদস্য আটক জিম্মি ৪ জেলে উদ্ধার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST