PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পেকুয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১

দৈনিক গণআওয়াজ
জুন ৪, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
| 50
Link Copied!

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও পিস্তলের গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়ার শিলখালী ইউনিয়নের কাছেমুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) রাত প্রায় ১টা ৪৫ মিনিটে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় আহম্মদ নুর (৪০) নামে একজনকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি ও হেফাজত থেকে দুইটি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক, দুইটি তাজা কার্তুজ, দুইটি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আহম্মদ নুর পেকুয়া উপজেলার সরকারি ঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ অবৈধভাবে সংরক্ষণের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।

র‌্যাবের দাবি, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST