PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ধুনটে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

দৈনিক গণআওয়াজ
মে ২৯, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
| 179
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার বেলকুচি ভিটারচরা এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন- ধুনট সদর ইউনিয়নের বেলকুচি পূর্বপাড়া গ্রামের মৃত জামাল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৫৫) ও শফিকুল ইসলাম (৪৫)। বর্তমানে তারা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম তাদের পৈত্রিক ১২ শতক জমিতে ধান কাটতে গেলে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মকবুল হোসেনের ছেলে মোখলেসুর রহমান (৪৫), মিন্টু (৩৫), মুক্তালেব হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন ব্যক্তি পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের মারপিট করে গুরুতর আহত করে।

‎আহতদের অভিযোগ, হামলাকারীরা তাদের হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা চালিয়েছে।রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতরা জানিয়েছেন।

‎এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, “মারপিটের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‎এদিকে, অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  বগুড়া গাবতলীতে ‘তোমাদের জন্য’ সংস্থার দক্ষতা উন্নয়ন কার্যক্রমে স্বাবলম্বিতার পথে ৪০০ নারী-পুরুষ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST