PriyoKhobor-PNG
সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মদনে নবাগত ইউএনও সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৯, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
| 10
Link Copied!
মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদেরের সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের নিয়ে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর, ২০২৬) উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।সভাপতিত্ব করেনঃ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদের।মদন উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা, সরকারি সেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া।
নবাগত ইউএনও স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।উপস্থিত ব্যক্তিবর্গঃমতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বিএনপি নেতৃবৃন্দ: উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির।জামায়াতে ইসলামী নেতৃবৃন্দঃ জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার)।অঙ্গসংগঠনের নেতৃবৃন্দঃ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক সাইমন আকন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেনঃ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবুবুর আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আজহারুল ইসলাম হিরু,ইউপি চেয়ারম্যান, মজিবুর রহমান,৮নং ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি,
আরও পড়ুনঃ  নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST