PriyoKhobor-PNG
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া গাবতলীতে ‘তোমাদের জন্য’ সংস্থার দক্ষতা উন্নয়ন কার্যক্রমে স্বাবলম্বিতার পথে ৪০০ নারী-পুরুষ

দৈনিক গণআওয়াজ
জুন ১৫, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
| 35
Link Copied!

এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ

‎“একটি উদ্যোগ, একটু চেষ্টা – আনবে স্বচ্ছলতা, গড়বে স্বনির্ভর বাংলাদেশ” এই প্রত্যয়কে সামনে রেখে বগুড়ার গাবতলীতে আর্থ-সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান ‘তোমাদের জন্য’ পরিচালনা করছে বহুমুখী দক্ষতা উন্নয়ন কার্যক্রম। প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ৪০০ অসচ্ছল নারী-পুরুষ কর্মদক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে গেছেন।

‎প্রতিষ্ঠানটির উদ্যোগে হ্যান্ডিক্রাফটস, ড্রাইভিং, বিউটিফিকেশন, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, ইলেকট্রিক্যাল কাজসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এসব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

‎দক্ষতা উন্নয়নের পাশাপাশি সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীকেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে প্রতিষ্ঠানটি। নিয়মিত বিনোদনমূলক অনুষ্ঠান, মিলনমেলা ও প্রতিভা বিকাশমূলক আয়োজনের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মেধা ও সৃজনশীলতার বিকাশে কাজ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সময়ে চাহিদাসম্পন্ন প্রতিবন্ধীদের নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

‎স্থানীয়দের কাছে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে ‘তোমাদের জন্য’ সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, “বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী এবং দক্ষ মানবসম্পদনির্ভর রাষ্ট্রে পরিণত করতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ASSET প্রকল্পের আওতায় ISISC-এর তত্ত্বাবধানে এবং ‘তোমাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট (TJSDTI)’-এর মাধ্যমে EBT কোর্সে অংশগ্রহণ করে অসংখ্য বেকার নারী-পুরুষ কর্মদক্ষতা অর্জন করছেন। এ কার্যক্রম বেকারত্ব হ্রাস ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

‎তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন অভিযাত্রাকে ত্বরান্বিত করতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন।

‎প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হামিদুল হক শিলু বলেন, “অদক্ষ, অসচ্ছল ও অবহেলিত জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করে আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, একজন মানুষের দক্ষতা বৃদ্ধি মানেই একটি পরিবারের অর্থনৈতিক মুক্তি এবং একটি সমাজের টেকসই উন্নয়ন।”

‎সংশ্লিষ্টদের মতে, দক্ষতা উন্নয়নভিত্তিক এ ধরনের মানবিক ও কর্মমুখী উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালন করবে। ‘তোমাদের জন্য’ সংস্থার এই কার্যক্রম ইতোমধ্যে এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে এবং অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

আরও পড়ুনঃ  দর্শনা মাদকমুক্ত গড়ার অঙ্গীকার আলহাজ্ব মশিউর রহমান 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST