PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার ধুনটে ১০ গ্রাম গাঁজাসহ নাহিদুল গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড

Editor-2
মে ২৪, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
| 38
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ধুনট উপজেলার নাইন্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ নাহিদুল ফকির (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

‎গ্রেপ্তারকৃত নাহিদুল ফকির উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের বাবু ফকিরের ছেলে বলে জানা গেছে।

‎রবিবার (২৪ মে ২০২৬) দুপুরে ডিএনসি, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় নাইন্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাহিদুলকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

‎পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও কারাভোগের আদেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর ভূমিকা কামনা করেছেন।

আরও পড়ুনঃ  বগুড়ার গাবতলীতে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST