
এস আর নিরবঃ
যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মান্দারতলা গ্রামে গরু চোর সন্দেহে চারজনকে আটক করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মান্দারতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয়রা গরু চোর সন্দেহে চারজনকে আটক করে মারধর করে আহত অবস্থায় বাজারে আটক রাখে। আটক ব্যক্তিরা হলেন—মো. বাবু (৪০), মো. সেলিম (৪৫), মো. আলিফ (১৪) ও মো. সিহাব (২০)।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি গরু ও একটি নছিমন গাড়ি উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে,সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই নিয়ামুল হোসেন জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


