PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ধুনটে পূর্ব শত্রুতার জেরে নারীকে মারপিটের অভিযোগ

দৈনিক গণআওয়াজ
মে ১৭, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
| 111
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মিমি খাতুন (৪০) নামের এক গৃহবধূকে মারপিট ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎গত শনিবার (১৬ মে ২০২৬) দুপুর আনুমান ২টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি দিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিমি খাতুন ওই এলাকার সোলেমান মন্ডলের স্ত্রী। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

‎ভুক্তভোগী মিমি খাতুন অভিযোগ করে জানান, পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী আব্দুল বারিক (৫০), তার স্ত্রী স্বপ্না খাতুন (৪০), ছেলে স্বপন মিয়া (২৮) ও সম্রাট মিয়া (২০) সংঘবদ্ধভাবে তার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

‎তিনি আরও জানান, মারধরের একপর্যায়ে তার পরনের কাপড় টেনে ছিঁড়ে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এছাড়াও গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং বাড়ির উঠানের বেড়া ভাঙচুর করে আর্থিক ক্ষয়ক্ষতি সাধন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

‎এ ঘটনায় এলাকাবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কিংবা আদালতে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ভুক্তভোগী পরিবার জানায়, তারা আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

‎ অন্যদিকে অভিযুক্ত স্বপন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “বাদীর আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা কাউকে মারপিট করিনি এবং কোনো স্বর্ণের চেইনও নেওয়া হয়নি। বরং তারাই আমাদের লোকজনকে মারধর করেছে। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

‎স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  জেলা যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শায় মানববন্ধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST