PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বোয়ালমারীতে স্বামীর সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Editor-3
মে ৬, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
| 37
Link Copied!

 

মুশফিকুর রহমান, ফরিদপুর (বোয়ালমারী) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে নিলুফা বেগম (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যার করেছেন।

বুধবার (৬ মে) সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

সে পৌরসভার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী।

স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে স্বামীও মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তিনি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সাথে অভিমান করে রেল সড়কের পাশ দিয়ে দৌঁড়াচ্ছিল নিলুফা বেগম। কুশাডাঙ্গা রেলগেট সংলগ্ন আজিজারের দোকানের সামনে এলে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে ঝাঁপিয়ে পড়ে সে। এসময়  ট্রেনের সাথে ধাক্কা খেয়ে হাত ও মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার স্ত্রীর।

ট্রেন অতিক্রম করলে স্থানীয়রা স্বামী ও তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলুফা বেগমকে মৃত ঘোষণা করে। স্বামী আরব আলী স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে নিজেও আহত হয়েছেন। বর্তমানে তিনি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী আসমা বেগম জানান, রেললাইনের পাশ দিয়ে দৌড়াচ্ছিল নিলুফা।এসময় তার স্বামী পিছে পিছে দৌঁড়াতে দৌঁড়াতে চিৎকার করে স্ত্রীকে বলতে শোনা যায়, তোর পায়ে ধরি আমার সর্বনাশ করিস না।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিঞ্চন সাহা বলেন- গৃহবধূ নিলুফা বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার হাত মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে কেটে ও থেঁতলে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে। এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুনঃ  দৈনিক গণআওয়াজ পত্রিকার অনলাইন সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST