PriyoKhobor-PNG
সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে ইউপি সদস্য কে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ 

Editor-1
মে ১৩, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ
| 79
Link Copied!

 

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে ইউপি সদস্য কে জড়িয়ে অপপ্রচার এবং মামলা এবং মিথ্যা অভিযোগ দিয়ে এলাকাবাসীকে হয়রানি করার অভিযোগ উঠেছে। উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের মৃত হরিপদ বিশ্বাসের ছেলে তপন বিশ্বাসের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে রামনাথপুর মৌজার নালিশী জমি নিয়ে দরগামহল গ্রামের খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার ইমরুল সোহাগ এর সাথে তপন বিশ্বাসের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ইমরুল সোহাগের দাবি তপন যে জমি দখল করে আছে তা তার রেকর্ডীয় জমি, আর তপন বিশ্বাস দাবি করে আসছে এটা তার বন্দোবস্ত প্রাপ্ত জমি। এ নিয়ে একাধিক মামলার ঘটনা ও ঘটেছে। ইমরুল সোহাগ জানান রামনাথপুর মৌজায় আমাদের পরিবারের ১.৬৪ একর জমি রয়েছে। আমাদের রেকর্ডীয় জমিতে তপন বিশ্বাস বসতবাড়ি নির্মাণ করে অবৈধভাবে বসবাস করে আসছে। চলতি বছরের ১ জানুয়ারি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শহিদুল ইসলাম নালিশী জমি মাপজোপ করে আমার অনুকূলে প্রতিবেদন দাখিল করেছেন। যেখানে উল্লেখ করা হয়েছে সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বীর আদেশে বিআরএস ১ ও ২৮ নং খতিয়ানের ৫৩৯,৫৪০,৫৪২,২৩০ ও ২২৪ দাগ এবং এসএ ১ নং খতিয়ানের ২৩০ ও ২২৪ দাগের জমি পরিমাপ করা হয়। যেখানে দেখা যায় তপন বিশ্বাস ও তার স্ত্রী চপলা বিশ্বাস যেখানে ভোগ দখল করেন সেখানে তার জমির মালিকানা নাই। তিনি মূলত ১ নং খতিয়ানের ২৩০ ও ২২৪ দাগের ১ একর জমি বন্দোবস্ত প্রাপ্ত হয়েছেন। বন্দোবস্ত গ্রহীতা যেখানে ভোগ দখল করেন সে জমির মালিক খন্দকার ইমরুল সোহাগ। প্রতিবেদনে আরো বলা হয়েছে তপন বিশ্বাস যে জমিতে ঘরবাড়ি নির্মাণ করে ভোগদখল করেন তার বিআরএস দাগ ৫৩৯ যা ইমরুল সোহাগের নামের রেকর্ডীয় জমি। প্রতিবেদনে তপন বিশ্বাস কে উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে উল্লেখ রয়েছে।
এরপর ৯ মে রোববার বিকালে এলাকার কিছু লোকজন ঘেরে ঘুরতে গেলে তপন তাদের দিকে ঢিল ছোড়ে বলে অভিযোগ করেন অনেকেই। এদিন ভোর রাতে কে বা কারা তপন এবং সুতপ্ত গাইন বারুর দুটি ঘেরের বাসায় অগ্নি সংযোগ এবং খন্দকার ইমরুল সোহাগ এর ঘেরের বাসা ভাংচুর করে। এঘটনায় হরিঢালীর ৯ নং ইউপি সদস্য ফারুক হোসেন লাকি সহ এলাকার অনেককেই জড়িয়ে তপন এলাকায় অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এদিকে ঘের দখল চেষ্টা ও মারপিটের অভিযোগ এনে থানায় হামিদুর ও তপন সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন শেখ আশরাফুল ইসলাম। এ প্রসঙ্গে সুতপ্ত গাইন বলেন কে বা কারা আমার ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে তা এখনো জানতে পারিনি। তবে ইউপি সদস্য ফারুক হোসেন লাকী কে জড়িয়ে যে অপপ্রচার করা হচ্ছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই।
তপন বিশ্বাস বলেন আমি যে বসতবাড়ির উপর বসবাস করছি এখানে ইমরুলদের কোন জমি নাই। প্রকৃত তার যদি কোন জমি থেকে থাকে প্রয়োজন হলে আমি ছেড়ে দিতে রাজি আছি। প্রতিপক্ষ মজিদ গংরা জোরপূর্বক আমাকে উচ্ছেদ করার হুমকি ধামকি দিয়ে আসছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।
ইউপি সদস্য ফারুক হোসেন লাকী বলেন জনপ্রতিনিধি হিসেবে এলাকার বিরোধ নিষ্পত্তি করা সহ সামাজিক সম্প্রীতি বজায় রাখা আমার নৈতিক দায়িত্ব। আমি সেই দায়িত্ব বোধ থেকেই তাদের উভয় পক্ষ কে বসাবসি করে বিরোধ নিষ্পত্তি করার জন্য পরামর্শ দিয়েছি। কিন্তু একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে নিতে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
আরও পড়ুনঃ  চট্টগ্রাম আদালতে দুইজনের যাবজ্জীবন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST