PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১২, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
| 21
Link Copied!

এম,এ রাশেদ স্টাফ রিপোর্টারঃ

জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়।সোমবার (১২ অক্টোবর) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘করতোয়া’য় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বগুড়ার যৌথ আয়োজনে এ আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।‎জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, মর্যাদা ও সম্ভাবনা বিকাশের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নারী উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর ভূমিকা গুরুত্ব পায়। একই সঙ্গে নিবন্ধিত মহিলা সমিতিগুলোর মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন, বগুড়া এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, বগুড়া।
‎

আরও পড়ুনঃ  সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জরুরিঃ এমপি জাহিদুল ইসলাম ধলু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST