PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রায়গঞ্জে নতুন ইউনিয়ন গঠনে গণশুনানি

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১২, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
| 13
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঘুড়কা ও চান্দাইকোনা ইউনিয়নের ছয়টি ওয়ার্ড নিয়ে ভূঞাগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত জানতে গণশুনানি করেছে উপজেলা প্রশাসন।সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ভূঞাগাতী বাসস্ট্যান্ডে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রস্তাব অনুযায়ী ঘুড়কা ইউনিয়নের ১ থেকে ৪ নম্বর ওয়ার্ড এবং চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে জনমত সংগ্রহের জন্য গত ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ও সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা।

গণশুনানিতে নতুন ইউনিয়ন গঠনের প্রয়োজনীয়তা, প্রশাসনিক সেবা সহজীকরণ এবং এলাকার উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রস্তাবটির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামতও নেওয়া হয়। তবে গণশুনানিতে নতুন ইউনিয়ন গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST