PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিতে ‘মনের যত্ন সবার আগে’ প্রকল্পের অরিয়েন্টেশন সম্পন্ন

Editor-3
মে ১০, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
| 66
Link Copied!

 

মো: সিমান্ত তালুকদার

সিরাজগঞ্জ জেলা

 

দেশের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আত্মহত্যার ঝুঁকি কমানোর লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থা এর উদ্যোগে ‘মনের যত্ন সবার আগে’ প্রকল্পের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) এ আয়োজিত অনুষ্ঠানে দেশের বর্তমান মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

 

অরিয়েন্টেশনে জানানো হয়, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সমস্যা দিন দিন বাড়লেও অধিকাংশ শিশু-কিশোর ও শিক্ষার্থী এখনও প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শের বাইরে রয়েছে। বিশেষ করে ১৩ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ ও আত্মহত্যার ঝুঁকি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে মাইন্ডরিডার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোকাদ্দেস আলী জানান, আগামী জুন ২০২৬ থেকে মে ২০২৭ পর্যন্ত এক বছরব্যাপী দেশের ঢাকা ও ঢাকার বাইরের মোট ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইন্টারঅ্যাক্টিভ কর্মশালা পরিচালনা করা হবে। এসব কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা, আবেগ নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নেওয়ার বিষয়ে সচেতন করা হবে।

 

অনুষ্ঠানে অতিথিরা বলেন, আমাদের সমাজে এখনও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। তাই এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও প্রশংসনীয়। বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করার আহ্বান জানান।

 

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয় এবং প্রকল্পের সফল বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST