PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত,

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
| 57
Link Copied!

রকুনুজামান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০২৬” অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী। সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন, নলডাঙ্গা, নাটোর এবং সোনালী ব্যাংক পিএলসি, নলডাঙ্গা হাট শাখা, নাটোর।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল এমরান খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব মোঃ আহসান রেজা, ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ), প্রিন্সিপাল অফিস, নাটোর; জনাব বুলবুল আহমেদ, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী এবং জনাব শামীম আহমেদ, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব উৎপল কুমার মজুমদার, ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার), সোনালী ব্যাংক পিএলসি, নলডাঙ্গা হাট শাখা, নাটোর।বক্তারা বলেন, জালনোট প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা জালনোট শনাক্তকরণের বিভিন্ন কৌশল তুলে ধরেন এবং ব্যাংকিং লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে জালনোট সম্পর্কে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মামুনুর রশিদ খান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ।

এছাড়াও বিভিন্ন ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, শহীদ নজমুল হক সরকারি কলেজ ও সোনাপাতিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষবৃন্দ এবং বিভিন্ন এনজিওর কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

কর্মশালাটি জালনোট প্রতিরোধে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।”

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST