জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে রাস্তার উপরে প্রাচীন নির্মাণ করে চলাচলের বাধা প্রদান করার অভিযোগ উঠেছে মৃত মুসলিম মন্ডলের ছেলে মশিয়ার, হবি, ও বকুলের উপর। এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসী জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।
গ্রামবাসী বলেন এই রাস্তা দিয়ে তারা দীর্ঘদিন যাতায়াত করেন রাস্তাটি ব্রিটিশ আমল থেকে আসে হঠাৎ করে বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকে গ্রামবাসী সকলে মিলে ইউনিয়ন পরিষদে আবেদন করে রাস্তাটির পাকা করার জন্য আবেদন করে। একপর্যায়ে রাস্তায় মাটি ফেলার জন্য ইউনিয়ন পরিষদের লোকজন আসলে মশিয়ার হবি ও বকুল বাধা প্রদান করেন এবং বলেন এখানে মাটি ফেলা যাবে না এবং রাস্তা পাকা করা যাবে না যেভাবে আছে ওইভাবেই রাস্তা ব্যবহার করতে হবে। আমাদের মালিকানা জমিয়ে আমরা এই জমির উপর দিয়ে পাকা রাস্তা করতে দেবো না কাঁচা অবস্থায় থাকবে যতদিন ব্যবহার করবে কোন সমস্যা নেই কিন্তু আমরা পাকা হতে দেব না। গ্রামবাসীর অভিযোগ এই পাড়ায় প্রায় বৃষ্টি পরিবার বসবাস করেন সবাই কৃষি কাজের সাথে জড়িত এবং তাদের বিভিন্ন ট্রাক্টর পাওয়ার টিলার আলোচ্য সহ বিভিন্ন গাড়ি আছে বৃষ্টিতে মাটির রাস্তা কাদা হলে চলাচলে কষ্ট হয় যার কারণে পাকা রাস্তা করার জন্য তারা ইউনিয়ন পর্যায়ে আবেদন করেন কিন্তু হবি মশিয়ার ও বকুল তারা বাধা দেন। এবং একপর্যায়ে গ্রামবাসী জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন এবং অভিযোগের ভিত্তিতে তাদেরকে ডাকা হয় কিন্তু তারা কোন কর্ণপাত করেন না এবং উপজেলা নির্বাহী অফিসারের সিদ্ধান্ত তারা তারা মেনে নেয় না এবং বলেন এখানে কোনোভাবেই রাস্তা করতে দেয়া হবে না এতে যা হয় হবে।
সাধারণ গ্রামবাসীর দাবি রাস্তাটি কাছ থেকে পাকা করে দিলে গ্রামবাসীর অনেক সুবিধা হবে এবং মাঠের চাষাবাদ পরিবহন করতে তাদের অনেক সুবিধা হবে যার কারণে দ্রুত রাস্তাটি নির্মাণের দাবি জানিয়েছেন।