PriyoKhobor-PNG
বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পুনর্গঠন ও পুনর্বাসনে জাতীয় ছাত্রমঞ্চ -এর গভীর উদ্বেগ প্রকাশ

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
| 74
Link Copied!

রাশেদুজ্জামান শুভ, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাস, জেলা ও মহানগরে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগের কমিটি দেওয়া এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে ক্যাম্পাসগুলোতে র‍্যাগিং, গেস্ট রুম, গণ রুম কালচারের সাথে যুক্ত থাকা অপরাধীদের পুনর্বাসনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় ছাত্রমঞ্চ। এসব কর্মকাণ্ড শিক্ষাঙ্গন ও সমাজে ভয়, অস্থিরতা এবং অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করছে।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই—নিষিদ্ধ সংগঠনের পুনর্গঠন বা তাদের সন্ত্রাসী কার্যক্রমের কোনো সুযোগ এই দেশে থাকতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের জোর দাবি, এ ধরনের অপতৎপরতা রুখতে দ্রুত- কঠোর এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কোনো ধরনের আপস, পক্ষপাত বা নীরবতা গ্রহণযোগ্য নয়।

পাশাপাশি, আমরা মনে করি স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিকের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে। তবে সেই অধিকার কখনোই অপরাধ, সন্ত্রাস বা গণহত্যার দায় থেকে মুক্তির ঢাল হতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা এবং গণহত্যার সঙ্গে জড়িত ছাত্রলীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে—এটাই আজকের সময়ের ন্যায্য দাবি।

দেশের শান্তি, নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সন্ত্রাসী ছাত্রলীগসহ যেকোনো কুচক্রী গোষ্ঠীর অপকর্মের বিরুদ্ধে আমাদের এই দৃঢ় প্রতিবাদ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ  কনকচাঁপা কে কটাক্ষ করা সেই নেত্রীই পেলেন বিএনপি'র মনোনয়ন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST