
বগুড়া জেলা প্রতিনিধিঃ
সৌরভ কুমার কর্মকার একটি উদীয়মান নেতৃত্বের প্রতিচ্ছবি। ছাত্রজীবনে রাজনীতির মাঠে একজন সংগ্রামী ছাত্রনেতা হিসেবে যাত্রা শুরু করে আজ তিনি যুব নেতৃত্বে নিজের অবস্থান দৃঢ় করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর মাধ্যমে গড়ে ওঠা তার রাজনৈতিক ভিত্তি আজ আরও শক্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে।
তার পথচলা শুধু পদোন্নতির গল্প নয় এটি ত্যাগ, নিষ্ঠা এবং সংগ্রামের ধারাবাহিকতা। ছাত্ররাজনীতির অভিজ্ঞতা তাকে দিয়েছে সাহস ও দিকনির্দেশনা, আর যুব নেতৃত্বে এসে তিনি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে এগিয়ে নিচ্ছেন।
ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দেয়া মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে কারাবরণ করেন, ২৪ এর ৫ ই আগস্ট আওয়ামী সরকার পলায়নের পর ৬ ই আগস্ট জেলখানা থেকে মুক্ত হয়ে সনাতনী ও যুব সমাজকে নিয়ে নতুন করে রাজনৈতিকভাবে পথ চলা শুরু করেন।
সৌরভ কুমার কর্মকার মানেই এক দৃঢ় প্রতিশ্রুতি মানুষের পাশে থাকা, ন্যায়ের পথে থাকা এবং সংগঠনের আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার নিরন্তর প্রচেষ্টা।
বর্তমানে সৌরভ কুমার কর্মকার সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও আদমদীঘি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দায়িত্ব পালন করছেন।##


