
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ শফিকুল ইসলাম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উপজেলার কালের পাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া গ্রামের মৃত মংলা পরামানিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঘুগড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার দেহ তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুস শুকুর জানান, গ্রেপ্তারকৃত শফিকুল ইসলামকে বুধবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


